Header Adsterra Widget

ঠাকুরগাঁওয়ে রং খেলার সময় অটোচাপায় এক শিশু নিহত

 



ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলা অটোচাপায় পূর্ণচন্দ্র রায়(৪) নামে এক শিশু নিহত হয়েছে।

রোববার (১৪ এপ্রিল) দুপুরে উপজেলার ভোমরাদহ ইউনিয়নের জনগাঁও গেন্ডাবাড়ী এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত ওই শিশু গেন্ডাবাড়ি এলাকার সুভাস রায়ের ছেলে।

বিষয়টি নিশ্চিত করেন পীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খায়রুল আনাম।

স্থানীয়রা জানান, পহেলা বৈশাখ উপলক্ষে প্রতিবেশীদের সঙ্গে বাড়ি পাশে রাস্তায় রং খেলার সময় একটি ব্যাটারি চালিত আটোরিকশা পূর্ণ চন্দ্রকে চাপা দেয়। পরে গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা শিশুটিকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ