Header Adsterra Widget

ঠাকুরগাঁওয়ে দুই উপজেলায় ৪ ঘন্টায় ভোট কাস্ট হয়েছে ২০ ও ২৮ পার্সেন্ট


ষষ্ঠ উপজেলা নির্বাচনের প্রথম ধাপে ঠাকুরগাঁওয়ের দুই উপজেলায় চার ঘন্টায় একটি উপজেলায় মোট ভোটারের ২০ ও আরেকটিতে ২৮.২৩ পার্সেন্ট ভোট কাস্ট হয়েছে।

বুধবার (৮ মে) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন বালিয়াডাঙ্গী উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. দলিল উদ্দিন ও হরিপুর উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. আব্দুল মান্নান।

বালিয়াডাঙ্গী উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. দলিল উদ্দিন বলেন, সকাল ৮ টা থেকে দুপুর ১২ টা পর্যন্ত উপজেলার ৫৪ টি কেন্দ্রে মোট ১ লাখ ৬০ হাজার ৮৬৩ জন ভোটারের মধ্যে ভোট কাস্ট হয়েছে ৩২ হাজার ১৭২টি। তিনি আরও বলেন, ৪ ঘন্টায় ২০ পার্সেন্ট ভোট পরেছে আর বাকি চার ঘণ্টায় হয়তো ২৫ পার্সেন্ট ভোট কাস্ট হতে পারে। হয়তো মোট ভোটার সংখ্যার ৪৫ পার্সেন্ট ভোট কাস্ট হতে পারে এই উপজেলায়।

অন্যদিকে দুপুর ১২ পর্যন্ত হরিপুর উপজেলায় ১ লাখ ২০ হাজার ৪৯৭ জন ভোটারের মধ্যে ভোট কাস্ট হয়েছে মাত্র ৩১ হাজার ৬০৯ ভোট বলে জানান হরিপুর উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. আব্দুল মান্নান।

অন্যদিকে ভোটকেন্দ্রে ভোট দিতে আসা ভোটারদের সাথে কথা বললে তারা বলেন, শান্তিপূর্ণ পরিবেশে ও সুষ্ঠুভাবে তারা ভোট দিতে পেরেছেন। অনেক মানুষ বর্তমানে নানা কাজে ব্যস্ত তাই হয়তো কেন্দ্র ভীর নেই তবে এক দুজন করে হলেও মানুষ কেন্দ্রে ভোট দিতে আসতেছেন।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ