Header Adsterra Widget

বিপুল নকল ওরস্যালাইন জব্দ, গ্রেফতার ৩ জন

 


তীব্র দাবদাহে এক শ্রেণির অসাধুচক্র নকল ওরস্যালাইনের কারখানা স্থাপন করে ওরস্যালাইন উৎপাদন করছিল। এমন অভিযোগে বিপুল পরিমাণ ওরস্যালাইনসহ তিনজন উৎপাদনকারীকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের মতিঝিল বিভাগ।

শনিবার (৪ মে) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন ডিবিপ্রধান মোহাম্মদ হারুন অর রশীদ।

তিনি বলেন, সারাদেশে তীব্র দাবদাহের সুযোগে এক শ্রেণির অসাধুচক্র নকল ওরস্যালাইনের কারখানা স্থাপন করে ওরস্যালাইন উৎপাদন করছিল। এমন অভিযোগে বিপুল পরিমাণ ওরস্যালাইনসহ তিনজন উৎপাদনকারীকে গ্রেফতার করা হয়েছে।

এ বিষয়ে আজ (শনিবার) দুপুরে আয়োজিত সংবাদ সম্মেলনে বিস্তারিত জানানো হবে বলেও জানান হারুন অর রশীদ।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ