Header Adsterra Widget

অন্তর্বর্তী সরকারের জন্য তালিকা দিল বিএনপি

 

অন্তর্বর্তীকালীন সরকারের জন্য একটি তালিকা প্রস্তাব করেছে বিএনপি। যেসব রাজনৈতিক দল ও নাগরিক সমাজ গত জাতীয় সংসদ নির্বাচন বর্জন করেছিল এ তালিকায় তাদের প্রতিনিধিরা স্থান পেয়েছেন বলে জানা গেছে।


বৃহস্পতিবার (৮ আগস্ট) মন্ত্রিপরিষদ সচিবের কাছে দলটির পক্ষ থেকে এ তালিকা দেওয়া হয়। দলীয় সূত্রে জানা যায়, ৬৪ রাজনৈতিক দল গত নির্বাচন বর্জন করে। এসব দল থেকে প্রতিনিধি নিয়ে ২০০ জনের বেশি নামের তালিকা দেওয়া হয়েছে।

এ বিষয়ে জানতে চাইলে বিএনপি মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান বলেন, যেসব রাজনৈতিক দল ও নাগরিক সমাজে গত নির্বাচন বর্জন করেছে, তাদের প্রতিনিধিদের সমন্বয়ে বিএনপির পক্ষ থেকে অন্তর্বর্তীকালীন সরকারের জন্য তালিকা প্রস্তাব করা হয়েছে। মন্ত্রিপরিষদ সচিবের কাছে এ তালিকা দেওয়া হয়েছে।

অন্তর্বর্তী সরকারের শপথ অনুষ্ঠান হবে আজ বৃহস্পতিবার রাত সাড়ে ৮টায়। এরই মধ্যে দেশে ফিরেছেন শান্তিতে নোবেলজয়ী অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। তার নেতৃত্বে নতুন অন্তর্বর্তী সরকারের সদস্য ১৫ জনের মতো হতে পারে বলে গতকাল সংবাদ সম্মেলনে জানান সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ