Header Adsterra Widget

ফেসবুকে খালেদা জিয়াকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য, মসজিদের ইমাম গ্রেফতার , Mosque imam arrested for making offensive comments about Khaleda Zia on Facebook

 
ফেসবুকে বিএনপির চেয়ারপার্সন খালেদা জিয়াকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য করায় এবাদুল ইসলাম ফরিদী নামের এক ইমামকে গ্রেফতার করেছে আশুলিয়া থানা পুলিশ। মঙ্গলবার (৮ এপ্রিল) সকালে তাকে আদালতে প্রেরণ করা হয়েছে।


মুফতি এবাদুল ইসলাম ফরিদী বরিশাল জেলার উজিরপুর থানার সালতা হাওলাদার বাড়ির আব্দুল হক হাওলাদারের ছেলে। তিনি ঢাকার সাভারের আশুলিয়ার শ্রীখন্ডিয়া নূর জামে মসজিদের ইমাম হিসেবে কর্মরত।


জানা গেছে, গত ৫ এপ্রিল ব্লগার পিনাকী ভট্টাচার্যের একটি পোস্টের কমেন্ট বক্সে অভিযুক্ত ইমাম তার ফেসবুক আইডি থেকে বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়াকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য করেন। এই বিষয়টি দলের নেতাকর্মীদের নজরে এলে ধামসোনা ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড যুবদলের সিনিয়র সহ–সভাপতি আতাউর রাহিম আশুলিয়া থানায় সাইবার নিরাপত্তা আইনে একটি মামলা দায়ের করেন।


পরে পুলিশ অভিযান চালিয়ে বরিশাল থেকে অভিযুক্ত ইমামকে গ্রেফতার করে। আশুলিয়া থানার পরিদর্শক (অপারেশন) সাইফুল ইসলাম সুমন বলেন, '৭ দিনের রিমান্ড চেয়ে তাকে আদালতে প্রেরণ করা হয়েছে।'

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ